Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / গলাচিপায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রক...

গলাচিপায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

August 26, 2025 06:54:04 PM   উপজেলা প্রতিনিধি
গলাচিপায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা ও অ্যাওয়ার্ড প্রদান

পটুয়াখালীর গলাচিপায় প্রগতি যুব সংগঠনের উদ্যোগে ২০২৪ সালের এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। একই সঙ্গে সমাজের বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে ছয়টি ক্যাটাগরিতে ‘ইউএনও অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়।

সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলা অফিসার্স ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদুল হাসান। প্রগতি যুব ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা অধ্যক্ষ মো. ফোরকান কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুন্নবী ও উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলমসহ অন্যান্য কর্মকর্তারা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক মো. তৌফিক হোসেন তাজ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ৩২ জন জিপিএ-৫ প্রাপ্ত কৃতী শিক্ষার্থীর হাতে সম্মাননা স্মারক ও সনদ তুলে দেন অতিথিরা।

একই আয়োজনে সমাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ কয়েকজনকে ‘ইউএনও অ্যাওয়ার্ড’ প্রদান করা হয়। সংগীতে সেতু দেবনাথ; উদ্যোক্তা হিসেবে ইয়াসির হিমেল, স্বপ্না আক্তার ও ইয়াসিন ইসলাম নাজিম; মানবকল্যাণে মাহমুদুল হাসান এবং ক্রীড়ায় জাতীয় পর্যায়ে গোলক নিক্ষেপে সাফল্য অর্জনকারী জান্নাতি আক্তার এ পুরস্কার লাভ করেন। এছাড়া ‘প্রগতির পথে সম্মাননা’ প্রদান করা হয় যুদ্ধাহত নবীন আহমেদ ও মো. নূর আলমকে।

অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন এবং সমাজ উন্নয়নে প্রগতি যুব সংগঠনের এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার আহ্বান জানান।