Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান: দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান: দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ

January 13, 2026 03:04:10 PM   অনলাইন ডেস্ক
গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান: দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ

গণভোটে ‘হ্যাঁ’ ভোটের আহ্বান জানানো ফটোকার্ড প্রকাশ ।স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলতে গণভোটে ‘হ্যাঁ’ ভোট দেওয়ার আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টার প্রেস উইং মঙ্গলবার দ্বিতীয় ফটোকার্ড প্রকাশ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা এই ফটোকার্ডে লেখা রয়েছে— “স্বপ্নের বাংলাদেশ বাস্তবে গড়ার জন্য ‘হ্যাঁ’-তে সিল দিন।

প্রেস উইং জানিয়েছে, গণভোটের প্রচারণার অংশ হিসেবে ১১ জানুয়ারি থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত ধারাবাহিকভাবে মোট আটটি ফটোকার্ড প্রকাশ করা হবে। এই উদ্যোগের মূল লক্ষ্য হলো গণভোটের বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি করা এবং নাগরিকদের সক্রিয় অংশগ্রহণ উৎসাহিত করা।

এর আগে গত রোববার গণভোট ২০২৬-এর প্রথম ফটোকার্ড প্রকাশ করা হয়েছিল। এছাড়া, গণভোট সম্পর্কে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সরকারের পক্ষ থেকে দেশব্যাপী ব্যাপক কর্মসূচি শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় মাঠপর্যায়ের সরকারি কর্মকর্তা, ধর্মীয় নেতৃবৃন্দ এবং বেসরকারি সংগঠনের প্রতিনিধিদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে তৃণমূল পর্যায়ে গণভোটের বিষয়ে ইতিবাচক ধারণা তৈরি করা যায়।