


গাজীপুর সংবাদদাতা:
গাজীপুর মহানগরের গাছা থানা এলাকা থেকে মো. মহিনুর নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। গত ২৮ নভেম্বর (বৃহস্পতিবার) মহানগরের কলমেশ্বর ভূষির মিল এলাকা থেকে তিনি নিখোঁজ হন। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
পুলিশ জানায়, নিখোঁজ মহিনুর সুনামগঞ্জ জেলার মঙ্গলসুরমা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল মালেকের ছেলে। তিনি গাছা থানাধীন কলমেশ্বর ভূষির মিল এলাকায় বসবাস করতেন। গত ২৮ নভেম্বর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না।
গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা কর্তৃপক্ষ মহিনুরের সন্ধানে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করেছে। কোনো সহৃদয় ব্যক্তি তার সন্ধান পেলে নিচে উল্লেখিত নম্বরে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
যোগাযোগের নম্বর- এসআই (নিঃ) মো. কাজল হোসেন: ০১৭১২-০৫৮০৩০, অফিসার ইনচার্জ (ওসি), গাছা থানা: ০১৩২০-০৭০৬৬৪, পুলিশ পরিদর্শক (তদন্ত), গাছা থানা: ০১৩২০-০৭০৬৬৫, ডিউটি অফিসার, গাছা থানা: ০১৩২০-০৭০৬৭২।