


কুষ্টিয়া প্রতিনিধি:
রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠক কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে শহরের সুইম ক্যাফে অ্যান্ড পার্টি সেন্টারে হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা শাখা এই অনুষ্ঠানের আয়োজন করে। জেলার বিশিষ্ট সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, বুদ্ধিজীবী ও সুশীল সমাজের প্রতিনিধিরা এতে অংশ নেন।
হেযবুত তওহীদের কুষ্টিয়া জেলা সভাপতি আক্কাচ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্দোলনের সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দিন।
মো. নিজাম উদ্দিন তার বক্তব্যে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রনীতি, বিচারব্যবস্থা, প্রতিরক্ষা, গণমাধ্যম, নারীর মর্যাদা ও সামাজিক সুরক্ষার একটি পূর্ণাঙ্গ রূপরেখা তুলে ধরেন। তিনি বলেন, “একটি রাষ্ট্রের শান্তি তার গৃহীত ব্যবস্থার ওপর নির্ভরশীল। মানবসৃষ্ট কোনো মতবাদ পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা করতে পারেনি। একমাত্র স্রষ্টার জীবনব্যবস্থাই ন্যায়, সাম্য ও সুবিচার প্রতিষ্ঠা করতে পারে এবং ইসলামই প্রকৃত বাক-স্বাধীনতা ও মুক্ত গণমাধ্যমের নিশ্চয়তা দেয়।”

গণমাধ্যমের স্বাধীনতা প্রসঙ্গে তিনি বলেন, “আল্লাহর দেওয়া জীবনব্যবস্থা প্রতিষ্ঠিত হলে গণমাধ্যম পূর্ণ স্বাধীনতা পাবে। তবে মিথ্যা তথ্য প্রচার, পরনিন্দা, অপবাদ ও উপহাসমূলক বক্তব্য ইসলামে নিষিদ্ধ। সত্য যাচাই করে তথ্য প্রচার করাই গণমাধ্যমের দায়িত্ব। এই নীতিগুলোই গণমাধ্যমকে নিরপেক্ষ ও জনগণের আস্থাভাজন করে তুলবে।”
খুলনা বিভাগীয় অর্থ বিষয়ক সম্পাদক আইমান আহমেদ কামালের সঞ্চালনায় আলোচনায় অংশ নেন খোকসা সরকারি কলেজের অধ্যক্ষ স্বপন মাহমুদ, সহকারী পাবলিক প্রসিকিউটর খোন্দকার নাজমুল হক (বিপু), দৈনিক যুগান্তরের স্টাফ রিপোর্টার নূর রিন্টু এবং একুশে বাণীর যুগ্ম সম্পাদক তাজমুল আলম তাজু। এছাড়া হেযবুত তওহীদের পক্ষে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক তানভীর আহমেদ, কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মোখলেছুর রহমান সুমন এবং কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক আমির জসেব উদ্দীন।
অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন ‘অপরাধ অনুসন্ধান’-এর সাংবাদিক এস এম পান্না, অ্যাডভোকেট আব্দুল হাকিম মিয়া, জয়যাত্রা পত্রিকার বিজ্ঞাপন ব্যবস্থাপক মোছা. সামসুন্নাহার, মুক্তিযোদ্ধা আবু ওবায়দুল্লাহ, মুক্তিযোদ্ধা বজলুর রহমান, দৈনিক কুষ্টিয়া দর্পণের সম্পাদক ও জেলা এডিটরস ফোরামের সভাপতি মজিবুল শেখ, মুক্তিযোদ্ধা মো. আবুল হোসেন, বাংলাভিশন টেলিভিশনের সাংবাদিক হাসান আলী, এনটিভি অনলাইনের সাংবাদিক আহসান হাবিব বিদ্যুৎ, অ্যাডভোকেট শহিদুল ইসলাম, অ্যাডভোকেট সোহেল রানা, সাংবাদিক নূর নবী, লালন টিভি ২৪-এর সাংবাদিক সেলিম মাহমুদ, কুষ্টিয়া আদর্শ ডিগ্রি কলেজের প্রভাষক গোলজার হোসেন, দৈনিক অপরাধ টিভির সাংবাদিক পিকলু, ডেইলি স্টারের সাংবাদিক আনিস মন্ডল, দৈনিক স্বর্ণযুগের ভারপ্রাপ্ত সম্পাদক খন্দকার মো. রিপন-সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।