Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / কুষ্টিয়া ভেড়ামারায় মোটরসাইকেল রেস করতে গিয়ে সংঘর্ষে দুই কিশোর নিহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুষ্টিয়া ভেড়ামারায় মোটরসাইকেল রেস করতে গিয়ে সংঘর্ষে দুই কিশোর নিহত

August 16, 2025 06:14:09 PM   উপজেলা প্রতিনিধি
কুষ্টিয়া ভেড়ামারায় মোটরসাইকেল রেস করতে গিয়ে সংঘর্ষে দুই কিশোর নিহত

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি:
কুষ্টিয়ার ভেড়ামারায় একদল কিশোর ১০ মোটরসাইকেলে বন্ধুদের সাথে নিয়ে রেস করতে গিয়ে একটি মোটরসাইকেলের পিকআপের সাথে মুখোমুখি সংঘর্ষে দুই কিশোর নিহত হয়েছে।

নিহতরা হলেন, দৌলতপুর উপজেলার  তারাগুনিয়া গ্রামের নিপুল বিশ্বাসের ছেলে মো. নাহিন (১৬) ও একই উপজেলার মথুরাপুর গ্রামের কুরবান আলীর ছেলে মো. সিয়াম (১৫)।

শুক্রবার (১৫ আগস্ট) সন্ধ্যা  ৬টার দিকে ভেড়ামারা উপজেলার কুষ্টিয়া-পাবনা মহাসড়কের ১৬ দাগ যাত্রী ছাউনি সামনে এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১০টি মোটরসাইকেল নিয়ে ২০/২২ জন কিশোর লালন শাহ সেতু থেকে ভেড়ামারা অভিমুখে বেপরোয়া গতিতে চলার সময় বিপরীত দিক থেকে একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলে থাকা দুই আরোহী নাহিন ও সিয়াম মারাত্মকভাবে আহত হন। তাদের উদ্ধার করে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌঁছানোর আগেই নাহিন নামের এক কিশোরের মৃত্যু হয়। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিয়াম নামের অপর কিশোরও মারা যান।

ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুল রব তালুকদার দুই কিশোরের মৃত্যুর তথ্য নিশ্চিত করে জানান, নিহতের লাশ উদ্ধার করেছে পুলিশ। তাদের পরিবারের সাথে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।