


কুমিল্লা প্রতিনিধি:
কুমিল্লায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে ২০২৫ সালের বইমেলার শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার সকালে ৯ দিনব্যাপী এই মেলার উদ্বোধন করেন কুমিল্লার জেলা প্রশাসক (ডিসি) মোঃ রেজা হাসান।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ রেজা হাসান তরুণ সমাজের অবক্ষয় রোধে বই পড়ার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “তরুণ প্রজন্মকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ ও মোবাইল আসক্তির হাত থেকে বাঁচাতে হলে তাদের বইমুখী করার কোনো বিকল্প নেই।”
আয়োজকরা জানান, জ্ঞানভিত্তিক সমাজ গঠনে এই মেলা বিশেষ ভূমিকা রাখবে। মেলাটি আগামী ৯ দিন চলবে এবং এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।