Date: April 24, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কক্সবাজারে ভেজাল চাল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত...

কক্সবাজারে ভেজাল চাল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

April 23, 2026 11:05:59 PM   অনলাইন ডেস্ক
কক্সবাজারে ভেজাল চাল বিক্রি ও অস্বাস্থ্যকর পরিবেশের দায়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে দুটি প্রতিষ্ঠানকে মোট ৯০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বড় বাজারে ভেজাল চাল বিক্রি এবং লাইট হাউজ এলাকার একটি রেস্তোরাঁয় নোংরা পরিবেশের জন্য এই শাস্তি দেওয়া হয়।
গতকাল দুপুরে কক্সবাজার সদরের বড় বাজারসহ বিভিন্ন এলাকায় এই তদারকি অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের সহকারী পরিচালক হাসান আল মারুফ।
তদন্তকালে বড় বাজারের একটি দোকানে দেখা যায়, নামি কোম্পানির আসল মোড়ক ব্যবহার করে ভেতরে ভেজাল বাসমতী চাল ভরে বিক্রি করা হচ্ছে। ক্রেতাদের সাথে এই প্রতারণার দায়ে ওই প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর লাইট হাউজ এলাকার ‘মেজ্জান ডাইন’ নামের একটি রেস্তোরাঁয় অভিযান চালায় অধিদপ্তর। সেখানে গিয়ে দেখা যায়, অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার সংরক্ষণ করা হচ্ছে। এছাড়া রান্নার কাজে ব্যবহার করা হচ্ছিল মেয়াদ পার হয়ে যাওয়া বিভিন্ন পণ্য। এসব গুরুতর অনিয়মের জন্য রেস্তোরাঁ কর্তৃপক্ষকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান শেষে সহকারী পরিচালক হাসান আল মারুফ জানান, সাধারণ মানুষের স্বার্থ রক্ষা এবং বাজারে শৃঙ্খলা বজায় রাখতেই এই ধরণের তদারকি করা হচ্ছে। কোনো ধরণের সিন্ডিকেট, পণ্যের কৃত্রিম সংকট তৈরি বা খাবারে ভেজাল মেশানোর মতো অন্যায়ের বিরুদ্ধে তাদের এই অবস্থান সামনেও অব্যাহত থাকবে। ক্রেতারা যাতে প্রতারিত না হয় সেজন্য ব্যবসায়ীদেরও সতর্ক করা হয়েছে।