Posts by বাংলাদেশ:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিসংঘ সদর দপ্তরে পদ্মা সেতুর ওপর আলোকচিত্র প্রদর্শনী পরিদর্শন করেছেন। প্রধানমন্ত্রীর উপ-প্রেসসচিব কে এম সাখাওয়াত মুন জানান, গত বুধবার (২১ সেপ্টেম্বর) স্থানীয় সময় বিকেলে জাতিসংঘ সদর দপ্তরের লেভেল-১ এর আঁকাবাঁকা দেয়ালে আয়োজিত প্রদর্শনী পরিদর্শন করেন তিনি।