Posts by জেলা প্রতিনিধি:

প্রেম করে বিয়ে, ৬ বছর সংসার করার পর সেই স্ত্রী নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে পালিয়েছেন অন্যের সঙ্গে। এই ক্ষোভে নিজেকে শুদ্ধ করতে এক মণ দুধ দিয়ে গোসল করে দ্বিতীয় বিয়ে করেছেন মামুন মোল্লা নামের এক লেপ-তোষক ব্যবসায়ী।এমনই এক ব্যতিক্রমী ঘটনা ঘটেছে রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়নে শোলাবাড়ী গ্রামে। মামুন মোল্লা ওই গ্রামের মৃত মাজেদ মোল্লার ছেলে। 
বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলছিল গণিত ক্লাস। হঠাৎ একে একে অসুস্থ হয়ে পড়ে কয়েকজন শিক্ষার্থী। আর তাদের ধরতে গিয়ে অসুস্থ হয়ে পড়ে অন্য শিক্ষার্থীরাও। পরে তাদের সবাইকে হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি ভোলা সদর উপজেলার পশ্চিম চরপাতা মাধ্যমিক বিদ্যালয়ে।