Author: আন্তর্জাতিক ডেস্ক
Posts by আন্তর্জাতিক ডেস্ক:

ভারতের উত্তরপ্রদেশে একদিনে বজ্রপাতে কমপক্ষে ১৪ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। 
তীব্র তাপপ্রবাহের কবলে পড়ে স্পেনে পাঁচ শতাধিক মানুষের মৃত্যু হয়েছে। রেকর্ড পরিমাণ গরমের কারণে গত ১০ দিনে ইউরোপের এই দেশটিতে বিপুল সংখ্যক প্রাণহানির এই ঘটনা ঘটে। 
দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় ১৩ জন বন্দি নিহত হয়েছেন। স্থানীয় সময় গত সোমবার (১৮ জুলাই) দেশটির সান্তো ডোমিঙ্গো শহরের একটি কারাগারে এই ঘটনা ঘটে। 
পাকিস্তানে বিয়ের অতিথি বহনকারী একটি নৌকা ডুবে কমপক্ষে ২১ জন প্রাণ হারিয়েছেন। মৃতদের মধ্যে ১৯ জন নারী এবং ২ জন শিশু। 
ইউক্রেনে রুশ সেনাদের অভিযানের ১২৮ দিন পার হয়েছে। তবে এখনো যুদ্ধ শেষ হওয়ার কোনো ইঙ্গিত পাওয়া যাচ্ছে না। যুদ্ধ শুরুর পর থেকে রাশিয়াকে বিভিন্নভাবে দুর্বল করতে নিষেধাজ্ঞার জাল পেতেছে পশ্চিমা বিশ্ব। দেশটি থেকে বিভিন্ন পণ্য আমদানি বন্ধ করেছে মার্কিন যুক্তরাষ্ট্রসহ বড় বড় দেশগুলো। 
বলতে গেলে একটি স্বপ্ন ভাগ্য বদলে দিয়েছে। কারণ স্বপ্নে দেখেছিলেন লটারির একটি নম্বর। আর সেই নম্বর অনুযায়ীই কিনেছিলেন লটারির টিকিট। তাতেই বাজিমাত। 
৯ বছর বয়সে মার্কিন ফাইটার জেটের ফেলা নাপাম বোমায় অগ্নিদগ্ধ হয়েছিলেন ভিয়েতনামি এক মেয়ে। ৫০ বছর আগের ঘটনা এটি। তখন তার নগ্নভাবে দৌড়ানোর এবং চিৎকার করার ছবি ইতিহাসে পরিণত হয়েছিল। বর্তমানে তার বয়স ৫৯ বছর। 
ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় প্রদেশ হরমোজগানে পর পর ৬ মাত্রার দু’টি ভূমিকম্পে ৫ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ১২ জন। ইরানের রাষ্ট্রায়ত্ত টেলিভিশন চ্যানেলের দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে রয়টার্স। 
১৮৭৫ সাল থেকে তাপমাত্রার রেকর্ড রাখছে জাপান। এ রেকর্ড রাখা শুরু করার পর থেকে সবচেয়ে দীর্ঘস্থায়ী তাপপ্রবাহ দেখল দেশটি। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, তাপমাত্রার রেকর্ড রাখা শুরু করার পর থেকে টোকিওতে কখনও একটানা ৫ দিন ৩৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেখা যায়নি। 
ইয়েমেনে হুতি বিদ্রোহীর সঙ্গে ২০১৫ সাল থেকে যুদ্ধ করছে সৌদি নেতৃত্বাধীন জোটবাহিনী। এই যুদ্ধে লাখ লাখ মানুষ নিহত বা আহত হয়েছে। ভয়াবহ মানবিক সংকটও তৈরি হয়েছে সেখানে। 
স্পেনের রাজধানী শহর মাদ্রিদের উপকণ্ঠে চলছে যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন পশ্চিমা দেশগুলোর সামরিক জোট ন্যাটোর শীর্ষ সম্মেলন। গত মঙ্গলবার (২৮ জুন) শুরু হওয়া তিনদিনের এই সম্মেলন চলবে আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত। 
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সন্ত্রাসীতে পরিণত হয়েছেন বলে মন্তব্য করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। পুতিনকে সন্ত্রাসী আখ্যায়িত করার পাশাপাশি রাশিয়ার ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ ইউরোপ ও এশিয়ার অন্যান্য দেশে ছড়িয়ে পড়ার বিষয়েও সতর্ক করেছেন তিনি।