Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / খেলাধুলা / ১০ বছর পর কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

১০ বছর পর কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব!

May 08, 2026 06:13:01 PM   ক্রীড়া প্রতিবেদক
১০ বছর পর কন্যাসন্তানের বাবা হলেন সূর্যকুমার যাদব!

ভারতীয় টি-টোয়েন্টি দলের অধিনায়ক সূর্যকুমার যাদব বাবা হয়েছেন। বিয়ের দীর্ঘ ১০ বছর পর তার ঘরে এসেছে প্রথম সন্তান। তার স্ত্রী দেবিশা শেঠি একটি কন্যাসন্তানের জন্ম দিয়েছেন। সুখবরটি প্রকাশ্যে আসতেই শুভেচ্ছায় ভাসছেন এই ভারতীয় ক্রিকেটার।

গত মার্চ মাসে দেবিশার মাতৃত্ব উদযাপনের একটি আয়োজনের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এর আগে ২০১৬ সালে প্রেমের সম্পর্কের পর বিবাহবন্ধনে আবদ্ধ হন সূর্যকুমার ও দেবিশা। কলেজজীবনে একটি নৃত্যানুষ্ঠানে তাদের প্রথম পরিচয় হয়েছিল। সেখান থেকেই শুরু হয় তাদের ভালোবাসার পথচলা।

কন্যাসন্তানের বাবা হওয়ার খবর সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেই প্রকাশ করেন সূর্যকুমার। এরপর থেকেই ভক্ত, ক্রিকেটার ও চলচ্চিত্র অঙ্গনের তারকাদের শুভেচ্ছায় ভরে যায় তার মন্তব্যের ঘর।

অভিনেতা রণবীর সিং শুভেচ্ছা জানিয়ে লেখেন, “ঈশ্বর আশীর্বাদ করুন।” এছাড়া অর্জুন কাপুর, ভিকি কৌশল, বরুণ ধাওয়ানসহ আরও অনেক তারকা শুভেচ্ছা জানিয়েছেন সূর্যকুমার ও দেবিশাকে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সূর্যকুমার জানিয়েছিলেন, বিয়ের পর তার জীবনে বড় পরিবর্তন আসে। ২০১৮ সাল পর্যন্ত জাতীয় দলে সুযোগ না পাওয়ায় তিনি হতাশ হয়ে পড়েছিলেন। সে সময় দেবিশাই তাকে মানসিকভাবে শক্ত থাকতে সহায়তা করেন।

তিনি বলেন, দেবিশা তাকে কখনো ভেঙে পড়তে দেননি। সবসময় ভবিষ্যতের দিকে তাকিয়ে এগিয়ে যেতে উৎসাহ দিয়েছেন। খাদ্যাভ্যাস ও শরীরচর্চার প্রতিও মনোযোগী হতে সাহায্য করেছেন স্ত্রী।

বর্তমানে সূর্যকুমার যাদব মুম্বাইয়ের একটি ফ্র্যাঞ্চাইজি দলের হয়ে প্রতিযোগিতামূলক ক্রিকেট খেলছেন। তবে কন্যাসন্তানের জন্মের কারণে দলের পরবর্তী ম্যাচে তার খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

এদিকে দীর্ঘ প্রতীক্ষার পর সূর্যকুমারের পরিবারে নতুন অতিথির আগমনে আনন্দের আবহ বিরাজ করছে।