Date: April 30, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / সড়কে মিলল এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা, উদ্ধার করে জমা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সড়কে মিলল এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা, উদ্ধার করে জমা

April 30, 2026 08:31:34 PM   অনলাইন ডেস্ক
সড়কে মিলল এসএসসি পরীক্ষার ২৬৮ খাতা, উদ্ধার করে জমা

নরসিংদীর শিবপুর উপজেলায় পরিত্যক্ত অবস্থায় রাস্তায় পাওয়া গেছে এসএসসি (ভোকেশনাল) পরীক্ষার ২৬৮টি খাতা। বুধবার (২৯ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেন শিবপুর মডেল থানার উপপরিদর্শক মাসুদুর রহমান

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার (২৬ এপ্রিল) বিকেলে ঢাকা-সিলেট মহাসড়কের শিবপুরে শাষপুর শহীদ মিনার সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ব্রিজের পাশে তিন বান্ডেল খাতা পড়ে থাকতে দেখেন রাহিম নামের এক যুবক। পরে তিনি খাতাগুলো বাড়িতে নিয়ে যান।

পরদিন প্রতিবেশীকে দেখালে এগুলো এসএসসি পরীক্ষার খাতা বলে নিশ্চিত হওয়া যায়। এরপর রাহিম খাতাগুলো থানায় জমা দেন।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া খাতাগুলো পুনরায় সিলগালা করে শিবপুর উপজেলা পোস্ট অফিসে জমা দেওয়া হয়েছে। তিনটি প্যাকেটে থাকা এসব খাতা এসএসসি ভোকেশনাল ইংরেজি দ্বিতীয় পত্রের ছিল।

মোছা. ফারজানা ইয়াসমিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, খাতাগুলো এক পোস্ট অফিস থেকে অন্য পোস্ট অফিসে নেওয়ার সময় ডাকপিয়নের গাড়ি থেকে পড়ে যায়। তবে খাতাগুলো সিলগালা অবস্থায় অক্ষত ছিল।