Date: May 02, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সিলেটে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সিলেটে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

May 02, 2026 08:52:10 PM   দেশেরপত্র ডেস্ক
সিলেটে সাতকড়া দিয়ে গরুর মাংস খেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সিলেট সফরে গিয়ে স্থানীয় ঐতিহ্যবাহী খাবারের স্বাদ নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সার্কিট হাউসে আয়োজিত মধ্যাহ্নভোজে তাকে পরিবেশন করা হয় সাতকড়া দিয়ে রান্না করা গরুর মাংসসহ বিভিন্ন দেশীয় পদ, যা সিলেটের অতিথি আপ্যায়নের বিশেষ অংশ হিসেবে পরিচিত।

শনিবার (২ মে) বিকেল ৩টায় সিলেট সার্কিট হাউস-এ আয়োজিত মধ্যাহ্নভোজে এ খাবার পরিবেশন করা হয়। একদিনের সরকারি সফরে সিলেটে এসে প্রধানমন্ত্রী স্থানীয় ঐতিহ্যবাহী রান্নার স্বাদ গ্রহণ করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী সদস্য আবুল হুসেন। তিনি জানান, অতিথি আপ্যায়নের অংশ হিসেবে সিলেটের বিখ্যাত সাতকড়া দিয়ে গরুর মাংসসহ নানা দেশীয় খাবার পরিবেশন করা হয়।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবার সিলেটে এসে তিনি স্থানীয় খাবারের স্বাদ নিয়েছেন। আমরা আশা করি তিনি আপ্যায়ন উপভোগ করেছেন।”

মধ্যাহ্নভোজের তালিকায় আরও ছিল বিভিন্ন ঐতিহ্যবাহী দেশীয় পদ যেমন শিং মাছ, টেংরা মাছ ও বাইম মাছসহ নানা সুস্বাদু খাবার।

সিলেট অঞ্চলে অতিথি আপ্যায়নে সাতকড়া দিয়ে গরুর মাংস একটি ঐতিহ্যবাহী ও জনপ্রিয় পদ হিসেবে বিবেচিত হয়, যা এখানকার সংস্কৃতি ও খাদ্য ঐতিহ্যের গুরুত্বপূর্ণ অংশ।