Date: May 01, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / জাতীয় / সাংবাদিক সোহাগ আরেফিনের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ বিএমইউজের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকা...

সাংবাদিক সোহাগ আরেফিনের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ বিএমইউজের

June 24, 2025 09:17:57 PM   অনলাইন ডেস্ক
সাংবাদিক সোহাগ আরেফিনের বিরুদ্ধে অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ বিএমইউজের

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়নের (বিএমইউজে) কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক সোহাগ আরেফিনের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘মিথ্যা তথ্য’ প্রচার করে মানহানির অপচেষ্টার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সংগঠনটি।

মঙ্গলবার এক বিবৃতিতে বিএমইউজে'র সভাপতি সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক শিবলী সাদিক খান এই নিন্দা জানান এবং ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা গ্রহণের দাবি করেন।

বিবৃতিতে বলা হয়, একটি কুচক্রী মহল সাংবাদিক সোহাগ আরেফিনের ফেসবুক থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তির সঙ্গে তার পুরনো ছবি সংগ্রহ করে তাকে ‘আওয়ামী লীগের দোসর’ হিসেবে আখ্যা দিয়ে উদ্দেশ্যমূলকভাবে অপপ্রচার চালাচ্ছে, যা অত্যন্ত ন্যাক্কারজনক।

এ বিষয়ে ভুক্তভোগী সাংবাদিক সোহাগ আরেফিন বলেন, “আমি পেশায় একজন গণমাধ্যমকর্মী ও সংগঠক। প্রায় অর্ধ যুগেরও বেশি সময় ধরে মফস্বলের সাংবাদিকদের অধিকার নিয়ে কাজ করছি এবং আমি কোনো রাজনৈতিক দলের সমর্থক নই। সাংগঠনিক ও পেশাগত দায়িত্বের কারণে দেশের বিভিন্ন অঞ্চলের রাজনীতিবিদ, সমাজসেবক, আমলা ও পুলিশসহ নানা শ্রেণি-পেশার মানুষের সঙ্গে আমাকে মিশতে হয়। সৌজন্য সাক্ষাতের সেসব ছবি ব্যবহার করে একটি মহল আমার সম্মানহানির চেষ্টা করছে।”

বিএমইউজে'র নেতৃবৃন্দ এই ঘটনাকে স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকিস্বরূপ বলে উল্লেখ করেন। তারা অবিলম্বে এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি জোর আহ্বান জানান।