Date: May 16, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / সুনামগঞ্জ সীমান্তে ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সুনামগঞ্জ সীমান্তে ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

May 16, 2026 07:23:33 PM   অনলাইন ডেস্ক
সুনামগঞ্জ সীমান্তে ইয়াবা ও মোটরসাইকেলসহ যুবক আটক

সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের সীমান্ত এলাকা থেকে ভারতীয় ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেলসহ এক বাংলাদেশি যুবককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক হওয়া মো. সাগর (২০) তাহিরপুর উপজেলার বড়ছড়া গ্রামের রহম আলীর ছেলে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮ বিজিবি) এই অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, গত ১৫ মে বিকেল ৫টা ৫০ মিনিটের দিকে সাগর অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন। সেখান থেকে মোটরসাইকেলে করে ১৮৯০ পিস ইয়াবা নিয়ে ফেরার সময় বিরেন্দ্রনগর এলাকা থেকে তাকে আটক করা হয়। সীমান্ত পিলার ১১৯৩/৪ এস থেকে প্রায় ১২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান চালানো হয়।

জব্দ হওয়া ইয়াবা ট্যাবলেটের আনুমানিক বাজারমূল্য ৫ লক্ষ ৬৭ হাজার টাকা। এছাড়া ১ লক্ষ টাকা মূল্যের একটি মোটরসাইকেল এবং হেলমেটসহ সব মিলিয়ে মোট ৬ লক্ষ ৬৮ হাজার টাকার মালামাল জব্দ করেছে বিজিবি। আটক যুবককে জব্দ করা মালামালসহ তাহিরপুর থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছিল।

সীমান্তবর্তী এলাকায় অপরাধ দমনে বিজিবি তাদের টহল ও গোয়েন্দা তৎপরতার ধরণ আরও জোরদার করেছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে যে অবৈধ অনুপ্রবেশ এবং চোরাচালান বন্ধে তারা সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।