Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষকদের নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষকদের নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

September 29, 2025 07:53:04 PM   অনলাইন ডেস্ক
সাতক্ষীরায় প্রাথমিক শিক্ষকদের নিরাপদ খাদ্যবিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

সাতক্ষীরায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নিরাপদ খাদ্যবিষয়ক এক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্যমতে, প্রতিবছর বিশ্বে প্রায় ৪ লাখ ২০ হাজার মানুষ খাদ্যবাহিত রোগে মারা যায়। এই ধরনের মৃত্যু ও অসুস্থতা প্রতিরোধে নিরাপদ ও পুষ্টিকর খাদ্যের গুরুত্ব অপরিসীম।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সাতক্ষীরার লেকভিউ রিসোর্টে এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের কারিগরি সহযোগিতায় এবং জাপানি প্রতিষ্ঠান লায়ন কর্পোরেশনের আর্থিক অনুদানে জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এই প্রশিক্ষণের আয়োজন করে।

দিনব্যাপী এই প্রশিক্ষণে জেলার ৪০ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক অংশগ্রহণ করেন। শিশুদের জন্য নিরাপদ খাদ্যের প্রাথমিক ধারণা, করণীয় ও বর্জনীয় বিষয়, মৌলিক স্বাস্থ্যবিধি এবং হাত ধোয়ার সঠিক পদ্ধতি ছিল প্রশিক্ষণের মূল আলোচ্য বিষয়। প্রশিক্ষকরা জানান, অর্জিত এই জ্ঞান শিক্ষকরা নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেবেন।

প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের উপপরিচালক মো. ফরহাদ আলম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রুহুল আমীন এবং জেলা নিরাপদ খাদ্য অফিসার দীপংকর দত্ত।