Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / রাজারহাটে ফেসবুক পোস্ট নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত ৬ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

রাজারহাটে ফেসবুক পোস্ট নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত ৬

April 26, 2026 07:43:58 PM   অনলাইন ডেস্ক
রাজারহাটে ফেসবুক পোস্ট নিয়ে ছাত্রদল ও শিবিরের সংঘর্ষ, আহত ৬

শাহ আলম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুই সংগঠনের উপজেলা পর্যায়ের শীর্ষ নেতাসহ অন্তত ৬ জন আহত হয়েছেন। আজ রোববার বিকেল ৩টার দিকে এই সংঘর্ষ ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক রুবেল পাটোয়ারী, রাকিব ও আপন। অন্যদিকে ছাত্রশিবিরের আহত নেতাকর্মীরা হলেন রাজারহাট উপজেলা সভাপতি মো. সুজন মিয়া, মাহিন ও শরিফুল ইসলাম।

স্থানীয় সূত্রে জানা গেছে, গণভোটের রায় বাস্তবায়ন এবং বিভিন্ন রাজনৈতিক ইস্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুই পক্ষের মধ্যে বেশ কিছুদিন ধরে লেখালেখি চলছিল। এই বিষয়টিকে কেন্দ্র করে আজ বিকেলে উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তা হাতাহাতি ও রক্তক্ষয়ী সংঘর্ষে রূপ নেয়।

রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এখন পর্যন্ত কোনো পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।