Date: April 26, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / বিষপানে নবদম্পতির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিষপানে নবদম্পতির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

April 26, 2026 08:04:11 PM   অনলাইন ডেস্ক
বিষপানে নবদম্পতির মৃত্যু, কারণ নিয়ে ধোঁয়াশা

সুনামগঞ্জ দিরাই উপজেলার রফিনগর ইউনিয়নের মির্জাপুর গ্রামে ইঁদুর মারার বিষ খেয়ে এক নবদম্পতির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতরা হলেন মাহফুজুর রহমান (১৮) ও তার স্ত্রী মনিকা আক্তার (১৫)। তারা একই গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিনের প্রেমের সম্পর্কের পর প্রায় ৫ মাস আগে পরিবারের অমতে গোপনে বিয়ে করেন তারা। শুরুতে ছেলের পরিবার বিয়ে মেনে না নিলেও পরে তাদের স্বীকৃতি দিয়ে একই বাড়িতে বসবাসের সুযোগ দেয়।

রোববার (২৬ এপ্রিল) সকাল ১০টার দিকে পরিবারের অগোচরে দুজনেই বিষ পান করেন। তাদের চিৎকার শুনে প্রতিবেশীরা উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মনিকাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে গুরুতর অসুস্থ মাহফুজুর রহমানকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হলে বিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মারা যান।

দিরাই থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. এনামুল হক চৌধুরী জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। আত্মহত্যার পেছনের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত এ ঘটনায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।