Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি

November 14, 2025 06:19:09 PM   জেলা প্রতিনিধি
বিশ্ব ডায়াবেটিস দিবস উপলক্ষে ফেনীতে বর্ণাঢ্য র‍্যালি

‘ডায়াবেটিস সচেতনতা গড়ে তুলুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনীতে বিশ্ব ডায়াবেটিস দিবস উদযাপিত হয়েছে। এ উপলক্ষে ফেনী ডায়াবেটিস সমিতির উদ্যোগে শুক্রবার সকাল ১০টায় ডায়াবেটিক হাসপাতালের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়।

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ডায়াবেটিক হাসপাতালে এসে শেষ হয়। অংশগ্রহণকারীরা ডায়াবেটিস-সম্পর্কিত লোগো সংবলিত সাদা টি-শার্ট ও ক্যাপ পরে র‍্যালিতে অংশ নেন।

র‍্যালিটিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি ফেনীর স্বনামধন্য বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা অংশ নেন। অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলোর মধ্যে ছিল ফেনী সরকারি কলেজ, সরকারি জিয়া মহিলা কলেজ, ফেনী পলিটেকনিক ইনস্টিটিউট, জয়নাল হাজারী কলেজ, ফেনী পাইলট উচ্চ বিদ্যালয়, ফেনী সরকারি বালিকা বিদ্যালয়, ল্যাবরেটরি হাই স্কুল, রেড ক্রিসেন্ট এবং রোটারি সেন্ট্রাল।