Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

May 08, 2026 10:04:04 PM   অনলাইন ডেস্ক
বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে গণপিটুনিতে যুবকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি:
বগুড়ার শিবগঞ্জে চুরির অভিযোগে এক ব্যক্তিকে গণপিটুনি দিয়েছে স্থানীয় জনতা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এই ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা সুজন এবং গোপাল চন্দ্রের বাড়িতে সিঁদ কেটে ঢোকার চেষ্টা করছিল এক ব্যক্তি। টের পেয়ে বাড়ির মালিক ও প্রতিবেশীরা তাকে হাতেনাতে ধরে ফেলে। এরপর উত্তেজিত জনতা তাকে বেধড়ক মারধর করলে তিনি মারা যান।

নিহত ব্যক্তির নাম সেলিম উদ্দিন (৩০)। তিনি কাহালু উপজেলার নয়াপাড়া গ্রামের সিদ্দিক মিয়ার ছেলে বলে জানা গেছে।

খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তার মরদেহ উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। চুরির ঘটনাকে কেন্দ্র করে এই মৃত্যু এলাকায় বেশ আলোচনার জন্ম দিয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।