Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / পায়ের স্যান্ডেলে ১,৫০০ পিচ ইয়াবা! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

পায়ের স্যান্ডেলে ১,৫০০ পিচ ইয়াবা!

May 03, 2026 05:21:06 PM   অনলাইন ডেস্ক
পায়ের স্যান্ডেলে ১,৫০০ পিচ ইয়াবা!

বগুড়ার শাজাহানপুরে অভিনব কৌশলে ইয়াবা পাচারের সময় এক ব্যক্তিকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। স্যান্ডেলের সোলের ভেতরে লুকিয়ে মাদক বহনের এই পদ্ধতি দেখে বিস্মিত হয়েছেন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। রোববার (৩ মে) সকালে উপজেলার নয়মাইল জামালপুর এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে তাকে আটক করা হয়।

গ্রেফতার ব্যক্তি ফরিদুল ইসলাম ওরফে বাবু (৪০), তিনি বগুড়ার দুপচাঁচিয়া উপজেলার তালোড়া এলাকার বাসিন্দা।

ডিএনসি বগুড়া জেলা কার্যালয় সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সকাল সাড়ে ৯টার দিকে শাহ ফতেহ আলী পরিবহনের একটি বাসে অভিযান চালানো হয়। এসময় যাত্রীদের তল্লাশির একপর্যায়ে ফরিদুলের আচরণ সন্দেহজনক মনে হলে তাকে আলাদা করে তল্লাশি করা হয়। পরে তার দুই পায়ের স্যান্ডেলের সোল খুলে ভেতরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ১ হাজার ৫০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

ডিএনসি বগুড়া কার্যালয়ের উপপরিচালক জিললুর রহমান জানান, উদ্ধার করা ইয়াবার মোট ওজন প্রায় ১৫০ গ্রাম। একই সঙ্গে মাদক বিক্রির কাজে ব্যবহৃত একটি মোবাইল ফোনও জব্দ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে ফরিদুল স্বীকার করেছেন, তিনি কক্সবাজার থেকে এসব ইয়াবা সংগ্রহ করে বগুড়ায় নিয়ে আসছিলেন।

এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, মাদক পাচারে নতুন নতুন কৌশল ব্যবহৃত হলেও আইনশৃঙ্খলা বাহিনীও তৎপর রয়েছে।