Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / নোয়াখালীতে হেযবুত তওহীদের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নোয়াখালীতে হেযবুত তওহীদের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা

August 26, 2022 06:41:28 AM  
নোয়াখালীতে হেযবুত তওহীদের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা

নোয়াখালী সংবাদদাতা:
নোয়াখালীতে হেযবুত তওহীদের উদ্যোগে নারীদের নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪ ঘটিকায় জেলার সদর উপজেলার সোনাপুর আহম্মদ উল্লাহ উচ্চবিদ্যালয়ে হেযবুত তওহীদ আন্দোলনের উদ্যেগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

হেযবুত তওহীদের সদস্য জাহিদা আক্তারের সঞ্চালনায় নোয়াখালী জেলা হেযবুত তওহীদের নারী সম্পাদক জোবেদা আক্তার বেবীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আহম্মদ উল্লাহ উচ্চবিদ্যালয়ের প্রদান শিক্ষক হারুন অর রশিদ।

এ সময় অনুষ্ঠানে প্রদান আলোচক হিসেবে বক্তব্য রাখেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় কমিটির সাহিত্য বিষয়ক সম্পাদক রাকিব আল হাসান লিহি।

 

প্রদান আলোচক তার বক্তব্যে বলেন, গত ২৭ বছর ধরে হেযবুত তওহীদ মানব জাতির সামনে ধর্মের প্রকৃত রূপরেখা তুলে ধরেছেন এবং মানুষকে যাবতীয় অন্যায় অশান্তি ধর্মব্যবসা , ধর্ম নিয়ে অপরাজনীতি মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, সাম্প্রদায়িকতা, গুজব-হুজুগ এবং ধর্মীয় উন্মদনার  বিরুদ্ধে জাতিকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে পুরুষের পাশাপাশি হেযবুত তওহীদের  নারীরাও নানামুখী  জনসচেতনতামূলক কার্যক্রম চালিয়ে আসছে। এলক্ষ্যে জনসচেতনতামূলক কার্যক্রমকে আরো বেগবান করার জন্য উপস্থিত নারীদেরকেও নিঃস্বার্থভাবে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নোয়াখালী সদর থানা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাছিনা চৌধুরী দিলু, হেযবুত তওহীদের কেন্দ্রীয় উপকমিটির রাজনৈতিক যোগাযোগ বিষয়ক সম্পাদক তাহমিনা খানম রুপা, ৭,৮,৯ নং ওয়ার্ড কাউন্সিলর হাসিনা হাসান বিবি, নোয়াখালী জেলা সিডিসি সভানেত্রী আলেয়া বেগম, সোনাপুর ৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সভানেত্রী রুবি বেগম, নোয়াখালী সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের আহবায়ক আনোয়ারা শিল্পী, সোনাপুর ৮ নং ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাছলিমা বেগম সহ স্থানীয় শতাধিক নারী উপস্থিত ছিলেন।

পবিত্র কোর আন তেলাওয়াতের মধ্য দিয়ে অনুষ্ঠানের কার্যক্রমের সূচনা করা হয় ও সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।