Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / শিক্ষাঙ্গন / নন-এমপিও শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের পদক্ষেপ, বহু আহত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নন-এমপিও শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের পদক্ষেপ, বহু আহত

November 09, 2025 07:40:24 PM   দেশেরপত্র ডেস্ক
নন-এমপিও শিক্ষকদের কর্মসূচিতে পুলিশের পদক্ষেপ, বহু আহত

নন-এমপিও শিক্ষকরা পূর্ব ঘোষিত কর্মসূচি বাস্তবায়নের উদ্দেশ্যে রোববার (৯ নভেম্বর) বিকেলে সচিবালয় অভিমুখে মিছিল বের করলে পুলিশের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। শিক্ষকরা জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেওয়ার চেষ্টা করছিলেন, তখন পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে জলকামান ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জও করেছে। এ ঘটনায় অনেক শিক্ষক আহত হন।

আহতদের মধ্যে চারজনকে হাসপাতালে নেওয়া হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া শিক্ষকদের নাম আসাদুজ্জামান (৪৭), ইকবাল হাসান (৪০), মোস্তাকিম (৪৫) ও বাবু (৩৬)। আহত আসাদুজ্জামান জানিয়েছেন, পুলিশ আমাদের উপর জলকামান, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে এবং লাঠিচার্জ করে। আহত অবস্থায় আমাদের ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক নিশ্চিত করেছেন, জাতীয় প্রেস ক্লাব এলাকা থেকে চার শিক্ষককে আহত অবস্থায় ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে এবং তাদের চিকিৎসা চলছে।

অন্দোলনরত নন-এমপিও শিক্ষকেরা বলছেন, দীর্ঘদিন ধরে তারা বিনা বেতনে শিক্ষার্থীদের পাঠদান করে আসছেন এবং বেতন না পাওয়ায় মানবেতর জীবন যাপন করছেন। তাদের মূল দাবি হলো সব স্বীকৃতিপ্রাপ্ত শিক্ষাপ্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা। উল্লেখ্য, এই আন্দোলন ইতিমধ্যেই ১৮ দিন ধরে চলছেই, এমপিওভুক্তির দাবিতে শিক্ষকরা অবস্থান কর্মসূচি পালন করছেন।