


পিরোজপুরের নেছারাবাদে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় সভা করেছেন পিরোজপুর-২ আসনের মনোনয়ন প্রত্যাশী ও ভান্ডারিয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাহমুদ হোসেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তৃণা কমিউনিটি সেন্টারে এ সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মাহমুদ হোসেন বলেন, “বাংলাদেশে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষ সমান অধিকারে বসবাস করছে। দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। বিএনপি সবসময় সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।”
সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠি পৌর ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি নাছির উদ্দিন। সঞ্চালনা করেন নেছারাবাদ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক বাবু অসীম কর্মকার।
এ সময় আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট মনিরুল ইসলাম সোহাগ, নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ইমাম উদ্দিন তালুকদার, স্বরূপকাঠি পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম উজ্জ্বল, নুরুল হক, পৌর যুবদল নেতা মামুন সরদার ও পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আমিনুল ইসলাম মিজান,নেছারাবাদ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহবায়ক জাফর আল ইকবাল প্রমুখ।
মতবিনিময় সভায় বিভিন্ন ইউনিয়নের পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি এবং বিএনপির নেতাকর্মীরা অংশ নেন। আলোচনার শেষে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের প্রত্যাশা ব্যক্ত করা হয়। এ সময় উপজেলার ১০১টি পূজা মন্দিরে মাহমুদ হোসেন ব্যক্তিগত পক্ষ থেকে অনুদান প্রদান করেন।