Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

September 01, 2025 11:15:54 AM   অনলাইন ডেস্ক
নেছারাবাদে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা

পিরোজপুরের নেছারাবাদে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩১ আগস্ট) সন্ধ্যা ৭টায় জলাবাড়ি ইউনিয়ন বিএনপির কার্যালয়ে এ সভার আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব আব্দুল্লাহ আল বেরুনী সৈকত,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরূপকাঠি পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মইনুল হাসান, জলাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক সুলতান মাহমুদ খানের সভাপতিত্বে এবং জলাবাড়ি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি সোহেল রানা সঞ্চালনায় সভাটি অনুষ্ঠিত হয়।

এছাড়া সভায় আরো উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক শাহিন তালুকদার, এমাম আকন, মাশফিকুর রহমান সোহেল, ইমতিয়াজ আহমেদ সোহাগ, রাজিব রায়হানসহ জলাবাড়ি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।