Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

November 26, 2025 07:10:41 PM   অনলাইন ডেস্ক
নেছারাবাদে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনীর উদ্বোধন

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি:
“দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি; প্রাণীসম্পদে হবে উন্নতি” প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের নেছারাবাদে (স্বরূপকাঠি) জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রদর্শনী-২০২৫ এর উদ্বোধন করা হয়েছে।

উপজেলা প্রশাসন এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের যৌথ আয়োজনে বুধবার (২৬ নভেম্বর) সকালে সরকারি স্বরূপকাঠি পাইলট মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে সপ্তাহব্যাপী এই কর্মসূচির সূচনা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তাপস কুমার ঘোষ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) রায়হান মাহমুদ ও উপজেলা বিআরডিবি কর্মকর্তা মাহবুব হাসান সিবলী। এছাড়া অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভেটেরিনারি সার্জন মো. মাহবুবুল আলম খান, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. শোভন হালদার এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পঙ্কজ দেবনাথ প্রমুখ।

প্রদর্শনীতে পশুপালন পদ্ধতি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং উন্নত ও দেশীয় জাতের গবাদিপশু ও পাখির সমন্বয়ে বিভিন্ন স্টল সাজানো হয়। মেলা প্রাঙ্গণে স্থানীয় খামারি, কৃষক ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি ও ভিড় লক্ষ্য করা গেছে।