Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / দুমকীতে সর্বস্তরের মানুষের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

দুমকীতে সর্বস্তরের মানুষের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

September 22, 2025 08:48:52 PM   উপজেলা প্রতিনিধি
দুমকীতে সর্বস্তরের মানুষের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময়

পটুয়াখালীর দুমকীতে নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী উপজেলা পর্যায়ের সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, শিক্ষক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময় করেছেন।

সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে এই সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী। এ সময় আরও উপস্থিত ছিলেন দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক, শিক্ষক, এনজিও কর্মী, ব্যবসায়ী, ‘২৪ জুলাই বিপ্লবে’ শহীদ পরিবারের সদস্য এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন দুমকি থানার ওসি মো. জাকির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেন, সিনিয়র মৎস্য কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সুনীল চন্দ্র, দুমকি উপজেলা বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর দুমকি উপজেলা শাখার আমির মাওলানা জালাল আহমেদ খান, গণঅধিকার পরিষদের সদস্য সচিব মো. নাসির উদ্দিন, দুমকি টেকনিক্যাল কলেজের অধ্যক্ষ মো. জামাল হোসেন, দুমকি সরকারি জনতা কলেজের শিক্ষক মো. শহিদুল ইসলাম, দুমকি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. সাইদুর রহমান খান, এনজিও প্রতিনিধি ও পল্লীসেবা সংঘের পরিচালক হোসাইন আহমেদ কবির এবং ছাত্র প্রতিনিধি সাজ্জাদুল ইসলাম দুর্জয় প্রমুখ।