


ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) অর্থনীতি বিভাগের সংগঠন ‘ইমার্জিং ইকোনমিস্ট ফোরাম’-এর আয়োজনে শুরু হলো জমজমাট ফুটবল টুর্নামেন্ট ‘ইকো চ্যাম্পিয়নশিপ সিজন-৩’।
মঙ্গলবার (২ জুলাই) সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের আনুষ্ঠানিক পর্দা ওঠে। এবারের আসরে বিভাগের ১১টি ব্যাচের মোট ১১টি দল চারটি গ্রুপে বিভক্ত হয়ে শিরোপার জন্য লড়ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে টুর্নামেন্টের উদ্বোধন করেন অর্থনীতি বিভাগের চেয়ারম্যান বাবর আহমেদ। এছাড়াও অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী ও আয়োজক কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের প্রথম দিনেই মাঠে নামে ছয়টি দল। জমজমাট লড়াই ও খেলোয়াড়দের নৈপুণ্যে উদ্বোধনী দিনেই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
আয়োজকরা জানান, উৎসবমুখর এই আয়োজনে প্রতিটি দলই সম্প্রীতি ও খেলোয়াড়সুলভ মনোভাব বজায় রেখে শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বিতা করবে।