


গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর টঙ্গী এলাকায় বিশেষ অভিযান চালিয়ে ১৪ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার ১৫ এপ্রিল টঙ্গী পশ্চিম থানা পুলিশ বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সুমন কুমার দত্ত, তানভীর মাহতাব, সানাউল, মেহেদী হাসান, সাগর চৌধুরী, সাজ্জাদ হোসেন, রাফসান, সামির খান, শহিদুল ইসলাম, তন্ময়, মুজিবুর রহমান, রুবেল, হেলাল এবং ইদ্রিস। তারা গাজীপুর ছাড়াও ঢাকা, বরিশাল, পিরোজপুর, শরীয়তপুর, লক্ষ্মীপুর ও নড়াইলসহ দেশের বিভিন্ন জেলার বাসিন্দা।
টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, মাদকের বিস্তার রোধে এই বিশেষ অভিযান চালানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে। এলাকাকে মাদকমুক্ত করতে পুলিশের এই তৎপরতা সামনেও অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।