


ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুর পল্লীবিদ্যিুত সমিতি-১ এর শাহরাস্তি জোনাল অফিসের নিজেস্ব ভূমিতে নতুন ভবন ও বিদ্যুতের সব-ষ্টেশন উদ্বোধন করলেন, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মেজর অবসরপ্রাপ্ত মোঃ রফিকুল ইসলাম (বীর উত্তম) এমপি। রবিবার (১৪ আগস্ট) বিকেলে এ উদ্বোধন অনুষ্ঠিত হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন, সমিতি-১ এর সভাপতি আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকা, জিএম আতিকুর জামান চৌধুরী,,শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার হুমায়ন রশিদ, শাহরাস্তি পৌর মেয়র হাজী আব্দুল লতিফ, স্থানীয় পৌর কমিশনার মগবুল আহমেদ, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তফা কামাল মজুমদার,প্রচার ও প্রকাশনা সম্পাদক জেডএম আনোয়ার হোসেন সহ আওয়ামী দলীয় অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ ও বিদ্যুত সমিতির অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উদ্বোধন শেষে এ নতুন জোনাল অফিসের আয়োজনে ভবন মিলনায়তনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর (১৫ আগস্ট) ৪৭তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মিলাদ ও দোয়া অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন সাবেক এ স্বরাষ্ট্রমন্ত্রী।