Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ!

April 23, 2026 02:48:58 PM   দেশেরপত্র ডেস্ক
চোরকে নামাজ পড়িয়ে ছেড়ে দিল মাদ্রাসা কর্তৃপক্ষ!

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় চুরির অভিযোগে আটক এক যুবককে মারধর না করে মানবিক উপায়ে সংশোধনের বিরল দৃষ্টান্ত স্থাপন করেছে একটি মাদ্রাসা কর্তৃপক্ষ। বুধবার (২২ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার নিশ্চিন্তপুর হাফিজিয়া মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে ওই যুবক মাদ্রাসার দানবাক্স ভেঙে টাকা চুরির চেষ্টা করছিলেন। সন্দেহজনক আচরণ দেখে স্থানীয়রা তাকে হাতেনাতে আটক করে। তবে সাধারণত এমন ঘটনায় উত্তেজিত জনতার মারধরের বদলে এখানে নেওয়া হয় ভিন্ন সিদ্ধান্ত।

মাদ্রাসা কর্তৃপক্ষ ও উপস্থিত ব্যক্তিরা তাকে মারধর না করে অজু করিয়ে মসজিদে নামাজ পড়ার ব্যবস্থা করেন। এরপর তাকে ভালো পথে ফিরে আসার উপদেশ দেওয়া হয় এবং ভবিষ্যতে অপরাধ না করার অঙ্গীকার নেওয়ার পর ছেড়ে দেওয়া হয়।

মাদ্রাসার মুহতামিম ইমাম হোসেন মোস্তাফী বলেন, শাস্তির চেয়ে সংশোধনই বড়। ভালোবাসা ও নৈতিক শিক্ষা দিয়েই তাকে সঠিক পথে ফেরানোর চেষ্টা করা হয়েছে।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর নেটিজেনদের মধ্যে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে এই মানবিক উদ্যোগ।