Date: May 03, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / বরিশাল / গলাচিপার নতুন ইউএনওকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গলাচিপার নতুন ইউএনওকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা

May 03, 2026 05:53:17 PM   অনলাইন ডেস্ক
গলাচিপার নতুন ইউএনওকে গণঅধিকার পরিষদের শুভেচ্ছা

গলাচিপা প্রতিনিধি:
পটুয়াখালীর গলাচিপা উপজেলার নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হককে শুভেচ্ছা জানিয়েছে উপজেলা গণঅধিকার পরিষদ। সম্প্রতি তার কার্যালয়ে গিয়ে সংগঠনের নেতারা তাকে ফুল দিয়ে স্বাগত জানান।

এই সৌজন্য সাক্ষাতের সময় উপস্থিত ছিলেন উপজেলা গণঅধিকার পরিষদের সদস্য সচিব জাকির হোসেন মুন্সীসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মীরা।

শুভেচ্ছা বিনিময়কালে নেতারা বলেন, গলাচিপার উন্নয়ন এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো রাখতে তারা প্রশাসনকে সব ধরণের সহযোগিতা করবেন। বিশেষ করে জনস্বার্থে প্রশাসনের যেকোনো ভালো উদ্যোগ বাস্তবায়নে তারা সব সময় পাশে থাকার অঙ্গীকার করেন।

নতুন এই কর্মকর্তার নেতৃত্বে গলাচিপা আরও উন্নত ও জনবান্ধব উপজেলা হিসেবে পরিচিতি পাবে বলে আশা প্রকাশ করেন নেতারা। ইউএনও আবুজর মো. ইজাজুল হকও উপজেলার কাজ সুন্দরভাবে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেছেন।