Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / গাজীপুরে সাড়ে ৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

গাজীপুরে সাড়ে ৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

May 08, 2026 08:02:30 PM   জেলা প্রতিনিধি
গাজীপুরে সাড়ে ৬ লাখ টাকার ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি:
গাজীপুর মহানগরীর সদর থানা পুলিশ অভিযান চালিয়ে প্রায় সাড়ে ছয় লাখ টাকা মূল্যের ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে। শুক্রবার (৭ মে) সদর থানার সাহাপাড়া এলাকার একটি ভাড়া বাসায় এই অভিযান চালানো হয়। গ্রেপ্তার ব্যক্তির নাম শাকিল আহমেদ।

জিএমপি’র সদর থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে শাকিলের ভাড়া বাসায় হানা দেয় পুলিশের একটি দল। তল্লাশি চালিয়ে সেখানে ২ হাজার ১৪৯ পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ৪৪ হাজার ৭০০ টাকা। এছাড়া মাদক বিক্রির নগদ ৩৭ হাজার ৭০০ টাকাও জব্দ করেছে পুলিশ।

পুলিশ আরও জানায়, শাকিল দীর্ঘদিন ধরে ওই ভাড়া বাসায় থেকে কৌশলে মাদকের কারবার চালিয়ে আসছিলেন। তার এই ধরণের অপতৎপরতা বন্ধ করতে পুলিশ বেশ কিছুদিন ধরে নজরদারি রাখছিল।

এই ঘটনায় শাকিল আহমেদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করার প্রক্রিয়া চলছে। মাদকমুক্ত শহর গড়তে পুলিশের এ ধরণের অভিযান নিয়মিত চলবে বলেও জানিয়েছে সদর থানা কর্তৃপক্ষ।