Date: April 19, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রংপুর / কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

September 13, 2023 05:23:17 PM   উপজেলা প্রতিনিধি
কুপ্রস্তাবে রাজি না হওয়ায় প্রবাসীর স্ত্রীকে নির্যাতনের অভিযোগ

নীলফামারীর সৈয়দপুরে এক প্রবাসীর স্ত্রীকে কু-প্রস্তাপ দিয়ে উত্ত্যক্ত ও মারধরের অভিযোগে সৈয়দপুর থানায় একটি অভিযোগ করা হয়েছে। অভিযোগ সূত্রে জানা যায়, সৈয়দপুর উপজেলার কাজীরহাট ১০ নং ওয়ার্ডের মোঃ শওকত হাজির মেয়ে মোছাঃ হুমায়রা কুলসুম রানী (২২) কে প্রায়ই  প্রতিবেশী মোঃ আরমান (৩৮) পিতা সমসের প্রায় ওই প্রবাসীর স্ত্রীকে উত্ত্যক্ত করতো।

অভিযোগ সূত্রে আরও জানা যায় হুমায়রা কুলসুম রানী এর স্বামী প্রায় চার বছর যাবত সৌদি আরবে অবস্থান করছে ফলে বাড়িতে সে ও তার দুই সন্তান নিয়ে বসবাস করছে সেই সুবাদে প্রায় ছয় মাস যাবত মোঃ আরমান (৩৮) রাস্তাঘাটে তাকে একা পেয়ে কুপ্রস্তাব দেয়, সে রাজি না হলে গণধর্ষণ করে গুম করে ফেলবে। তার প্রস্তাবে রাজি না হওয়ায় গভীর রাত্রে তার বাড়িতে দরজা-জানলা ধাক্কাধাক্কি সহ উঁকি  মারে মোঃ আরমান এবং সে অজ্ঞাতনামা মাদক সেবী ছেলেদের নিয়ে তার বাড়ির সামনে আড্ডা দেয় প্রতিনিয়ত ।

গত ১১ সেপ্টেম্বর রাত ২.৩০ মিনিটে মোঃ আরমান (৩৮) কাগজের চিরকুটে “আমি দিতে পারি, ইচ্ছা হলে ফোন দিও” ০১৯৪৬৪২৬৭৭৭ লিখে হুমায়রা কুলসুম রানীর জানলা দিয়ে ঘরের ভিতরে ফেলে দেয়। সে তার দরজা বাহির থেকে আটকে দিয়েছিল। মোঃ আরমান (৩৮) কে এসব কার্য করিতে নিষেধ করলে সে হুমায়রা কুলসুম রানীকে পেটে লাথি ঘুসি, পলা চেপে ধররাসহ লাঠি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। পরে তার সন্তানদের ক্ষতি করবে এবং এ বিষয়ে তার বাড়ির ভাই-বোন বাবা-মাকে অবগত করলে রাস্তাঘাটে একা পেলে উঠাই নিয়ে যাওয়াসহ গণধর্ষণ করে জখম ও খুন করে লাশ গুম করাসহ বিভিন্ন প্রকার ভয় ভীতি প্রদর্শন করে।

এ বিষয়ে হুমায়রা কুলসুম রানী এর সাথে কথা হলে সে বলে মো. আরমান (৩৮) প্রতিনিয়ত উক্তরূপ অত্যাচার ও হুমকির ফলে আমি ভীত আমি ও আমার সন্তানরা স্বাধীনভাবে চলাফেরা করতে পারছে না । সেহেতু উপরোক্ত বিষয়ে সুষ্ঠু সমাধান সহ বিবাদীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অত্র অভিযোগ করিলাম। এ ঘটনায় মোঃ আরমান (৩৮) দৃষ্টান্তমুলক বিচার দাবি করেছি।

এ বিষয়ে কথা হয় সৈয়দপুর থানার ওসি তদন্ত মোঃ সাজ্জাদ হোসেন এর সাথে তিনি বলেন, আমরা তদন্ত করতে দুইবার গিয়েছি । আমারা খুব শীঘ্রই  এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্ৰহন করবো।