Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / কদমতলী এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চার ইউনিট! - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কদমতলী এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চার ইউনিট!

May 08, 2026 07:50:41 PM   অনলাইন ডেস্ক
কদমতলী এলাকায় আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে চার ইউনিট!

রাজধানীর কদমতলী এলাকায় একটি ফোম কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে দমকল বাহিনীর চারটি ইউনিট কাজ করছে।

শুক্রবার (৮ মে) সন্ধ্যায় কদমতলীর সাদ্দাম মার্কেট এলাকায় অবস্থিত কারখানাটিতে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়লে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়।

দমকল ও সিভিল ডিফেন্সের নিয়ন্ত্রণ কক্ষ জানিয়েছে, সন্ধ্যা ৭টার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান দমকল কর্মীরা। পরে একে একে চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এছাড়া কারখানার ভেতরে কেউ আটকা পড়েছেন কি না অথবা কোনো হতাহতের ঘটনা ঘটেছে কি না, সে বিষয়েও তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

স্থানীয় সূত্র জানায়, কারখানাটিতে ফোম ও অন্যান্য দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। এতে পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায়।

সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনতে আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।