Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

August 17, 2022 03:38:18 AM  
কচুয়ায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে জাতীয় শোক দিবস পালিত

ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় ১৫ই আগস্ট সোমবার জাতীয় শোক দিবস পালিত হয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়, হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়, আইনগিরী উচ্চ বিদ্যালয় ও ইউসুফ সফর আলী দারুল উলুম দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধুর জীবনীর উপর চিত্রাংকন, কবিতা আবৃত্তি, বৃক্ষরোপন, দোয়া-মিলাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আইনগিরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: কামরুজ্জামান এর সার্বিক ব্যবস্থাপনায় আলোচনা সভায় ম্যানেজিং পর্ষদের সভাপতি ডা: আব্দুল কাদেরের সভাপতিত্বে ও বিদ্যুৎসাহী সদস্য মীর নাছির উদ্দীন (ডায়মন্ড) এর পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- স্থানীয় ইউপি চেয়ারম্যান কবির হোসেন। আলোচনা শেষে প্রতিযোগীতাদের মাঝে পুরস্কার বিতরন, দোয়া-মিলাদ ও বৃক্ষরোপন কর্মসূচী পালন করা হয়।

একইভাবে রহিমানগর বিএবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন পাটওয়ারী, পালগিরী বেগম রাবেয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিল্লাল হোসেন, হাজী চাঁদ মিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন ও ইউসুফ সফর আলী দাখিল মাদ্রাসা ম্যানেজিং পর্ষদের সভাপতি আলহাজ্ব তৌহিদুল ইসলাম খোকার সভাপতিত্বে আলোচনা সভায় প্রতিযোগিতাদের মাঝে পুরস্কার বিতরণ ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর রুহের আত্মার মাগফেরাত কামনা করে মিলাদ দোয়া অনুষ্ঠিত হয়।