


ভ্রাম্যমাণ সংবাদদাতা:
কচুয়ার নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল হাসান উপজেলার প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় প্রেসক্লাবের সাংবাদিক ও সুধীজনের সাথে মতবিনিময় করেছেন। বুধবার উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভায় ইউএনও মো. নাজমুল হাসান এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন, উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সুলতানা খানম, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মহিনউদ্দিনসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ। সভাপতির বক্তব্যে নবাগত ইউএনও কচুয়ায় সঠিক ভাবে সর্বক্ষেত্রে দায়িত্ব পালনের জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।