


ভ্রাম্যমাণ সংবাদদাতা:
চাঁদপুরের কচুয়া উপজেলার বিভিন্ন হাট-বাজারে ও গ্রাম এলাকায় চুরি-ছিনতাইয়ের ঘটনা দিনদিন বৃদ্ধির খবর পাওয়া যাচ্ছে।
শুক্রবার (১২ আগস্ট) রাতে উপজেলার কড়ইয়া ইউনিয়নের নলুয়া বাজারের কাজল প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত তিন ভাই শপিং সেন্টারে দুূর্ধর্ষ চুরির ঘটনা ঘটে।
সেন্টারের মালিক রোমানুজ্জান জানান, দুূর্ধর্ষ চোর চক্র সাটারেরর তালা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে ক্যাশে থাকা নগদ ১ লক্ষ ৪৭ হাজার পাঁচশত টাকা ও সিসি ক্যামরার মেশিন নিয়ে যায়।
এ ব্যাপারে কচুয়া থানাকে অবহিত করলে পুলিশ শনিবার (১৩ আগস্ট) ঘটনার স্থলে এসে পরিদর্শন করে। দিন দিন চুরি চিন্তইয়ের ঘটনা বৃদ্ধি পাওয়ায় নলুয়াসহ বিভিন্ন হাট-বাজারের ব্যবসায়ী ও গ্রাম এলাকার সাধারন মানুষ হতাশায় ভুগছে।