Date: April 25, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, চাঁপাইনবাবগঞ্জে বিজিবির কঠোর নজরদারি - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, চাঁপাইনবাবগঞ্জে বিজিবির কঠোর নজরদারি

December 22, 2025 08:30:46 PM   অনলাইন ডেস্ক
এনসিপি নেতাকে লক্ষ্য করে গুলি, চাঁপাইনবাবগঞ্জে বিজিবির কঠোর নজরদারি

খুলনায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় সমন্বয়ক ও খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক মোতালেব সিকদারকে দুর্বৃত্তদের গুলির ঘটনায় চাঁপাইনবাবগঞ্জে বিজিবি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে। সোমবার (২২ ডিসেম্বর) থেকে সীমান্ত এলাকা এবং জেলার গুরুত্বপূর্ণ স্থানে নজরদারি বাড়ানো হয়েছে।

বিজিবি সূত্র জানায়, ডগস্কয়ার্ডের মাধ্যমে যানবাহনে তল্লাশি চালানো হচ্ছে এবং জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় চেকপোস্ট বসানো হয়েছে। এছাড়া নিয়মিত টহলের পাশাপাশি অতিরিক্ত টহল দলও দায়িত্ব পালন করছে।

চাঁপাইনবাবগঞ্জের ৫৯ বিজিবি অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, এনসিপি নেতাকে গুলির ঘটনায় নিরাপত্তা জোরদার করতে গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত ২০টি টহল ও ১০টি চেকপোস্ট বসানো হয়েছে।

সূত্র জানায়, সোমবার বেলা ১১টার দিকে খুলনায় এনসিপির নেতা মোতালেব সিকদারকে লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। তিনি এনসিপির কেন্দ্রীয় সমন্বয়ক এবং দলটির খুলনা বিভাগীয় শ্রমিক উইংয়ের আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। এই ঘটনার পর থেকে বিজিবি ও স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সর্বাত্মক চেষ্টা করছে।