Date: March 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / ৬ ডিসেম্বর থেকে সচিবালয় ও যমুনাসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

৬ ডিসেম্বর থেকে সচিবালয় ও যমুনাসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

December 04, 2025 06:23:51 PM   দেশেরপত্র ডেস্ক
৬ ডিসেম্বর থেকে সচিবালয় ও যমুনাসহ বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ

ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) ৬ ডিসেম্বর থেকে বাংলাদেশ সচিবালয় সংলগ্ন এলাকা, প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন ‘যমুনা’ ও আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করেছে। ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত ৪ ডিসেম্বরের এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, জনশৃঙ্খলা বজায় রাখা এবং প্রধান উপদেষ্টার নিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে ডিএমপি অর্ডিন্যান্সের ২৯ ধারার ক্ষমতাবলে এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।

নিষেধাজ্ঞার আওতায় এসেছে বাংলাদেশ সচিবালয় ও তার সংলগ্ন এলাকা, যমুনা সরকারি বাসভবন ও এর পার্শ্ববর্তী অংশ, পাশাপাশি হোটেল ইন্টারকন্টিনেন্টাল ক্রসিং থেকে কাকরাইল মসজিদ, অফিসার্স ক্লাব এবং মিন্টু রোড ক্রসিং পর্যন্ত পুরো এলাকা। এসব স্থানে কোনো ধরনের সভা-সমাবেশ, গণজমায়েত, মিছিল, মানববন্ধন, অবস্থান ধর্মঘট বা শোভাযাত্রা আয়োজন করা যাবে না। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।