Date: May 17, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / সরকারের পক্ষে থাকলে নিয়ম, বিপক্ষে হলে কাস্টম - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

সরকারের পক্ষে থাকলে নিয়ম, বিপক্ষে হলে কাস্টম

March 29, 2026 07:58:30 PM   দেশেরপত্র ডেস্ক
সরকারের পক্ষে থাকলে নিয়ম, বিপক্ষে হলে কাস্টম

কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ রোববার (২৯ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠকে মন্তব্য করেছেন, “যখন নিয়ম সরকারের পক্ষে থাকে তখন সেটি নিয়ম হিসেবে চলে, বিপক্ষে গেলে সেটি কাস্টম হয়ে যায়।”

বৈঠক বিকেল ৩টায় অনুষ্ঠিত হয় এবং সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “নিয়মের বেড়াজালে আমাকেও কখনো কখনো আটকে দেওয়া হয়। সংসদে কোনটা সাংবিধানিক এবং কোনটা অসাংবিধানিক, এই বেড়াজালেই সবাই ঘুরপাক খাচ্ছে।” তিনি স্পিকারের প্রতি আহ্বান জানান যেন সংসদের সাংবিধানিক কার্যক্রমে সদস্যদের জন্য বাধা সৃষ্টি না হয়।

এছাড়া, ৭১ বিধিতে আলোচনার মাঝখানে গণভোট ও জুলাই বাস্তবায়ন আদেশ নিয়ে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান নোট দেন। এ প্রসঙ্গে স্পিকারের দৃষ্টি আকর্ষণ করেন নাহিদ ইসলাম। সরকারি দলের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানান, এটি সংসদের রীতি ও রেওয়াজের বিরুদ্ধে, তবে স্পিকার রীতিনীতি মেনে তা আলোচনার জন্য ৭১ বিধির পরে রাখেন। এই ঘটনায় সংসদে কয়েক মুহূর্তের জন্য উত্তেজনা তৈরি হয়।