Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / চট্টগ্রাম / ফেনী-২ আসনে ভিপি জয়নাল ও মঞ্জুর মনোনয়ন বৈধ, বাতিল ৫ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ফেনী-২ আসনে ভিপি জয়নাল ও মঞ্জুর মনোনয়ন বৈধ, বাতিল ৫

January 04, 2026 08:58:44 PM   জেলা প্রতিনিধি
ফেনী-২ আসনে ভিপি জয়নাল ও মঞ্জুর মনোনয়ন বৈধ, বাতিল ৫

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ফেনী-২ (সদর) আসনে বিএনপি ও আমার বাংলাদেশ (এবি) পার্টির প্রার্থীসহ বিভিন্ন দলের মোট ৭ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। অন্যদিকে যাচাই-বাছাই শেষে বিভিন্ন অসংগতির কারণে স্বতন্ত্রসহ মোট পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা।

মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের মধ্যে রয়েছেন বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি) এবং জামায়াত জোটভুক্ত ১১ দলের শরিক এবি পার্টির প্রার্থী মজিবুর রহমান মঞ্জু। এছাড়া গণঅধিকার পরিষদ, আমজনতার দল, খেলাফত মজলিস, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) প্রার্থীদের মনোনয়নপত্রও বৈধ বলে ঘোষণা করা হয়েছে।

অন্যদিকে হলফনামায় ত্রুটি ও প্রয়োজনীয় তথ্যে গরমিল থাকায় পাঁচজন প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। বাতিল হওয়া প্রার্থীরা হলেন- স্বতন্ত্র প্রার্থী এস এম হুমায়ুন কবির পাটোয়ারী, ইয়াকুব নবী ও মো. ইসমাইল আজাদ। এছাড়া দলীয় প্রার্থীদের মধ্যে বাংলাদেশ খেলাফত মজলিস ও ইনসানিয়াত বিপ্লবের প্রার্থীর মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, নির্ধারিত নির্বাচনী আইন ও বিধিমালা পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।