Date: May 09, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / ঢাকা / টাঙ্গাইলে হেযবুত তওহীদের আকিদা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

টাঙ্গাইলে হেযবুত তওহীদের আকিদা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

May 09, 2026 08:20:43 PM   অনলাইন ডেস্ক
টাঙ্গাইলে হেযবুত তওহীদের আকিদা প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

টাঙ্গাইল প্রতিনিধি:
টাঙ্গাইলে হেযবুত তওহীদের নতুন সদস্যদের নিয়ে এক আকিদা প্রশিক্ষণ কর্মশালা হয়েছে। আজ শনিবার ৯ মে শহরের জেলা কার্যালয়ের কনফারেন্স রুমে দিনব্যাপী এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

টাঙ্গাইল জেলা হেযবুত তওহীদের সভাপতি ডা. নাজম আল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক মশিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন হেযবুত তওহীদের শিক্ষা ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম।

এছাড়াও উপস্থিত ছিলেন জেলা সাধারণ সম্পাদক মামুন পারভেজ, সাংগঠনিক সম্পাদক মুস্তাফিজুর রহমান টিটু, সদর উপজেলা সভাপতি হাবিবুর রহমান হাবিব এবং পৌরসভা সভাপতি আতিকুর রহমানসহ জেলার বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা।

প্রশিক্ষণ কর্মশালায় বক্তারা ইসলামের ইতিহাস এবং বর্তমান বিশ্বে মানবজাতির নানা ধরণের সংকট নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এসব সংকট মোকাবিলায় হেযবুত তওহীদের প্রস্তাবনা, বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনাগুলো সবার সামনে তুলে ধরা হয়।

প্রধান অতিথির বক্তব্যে মশিউর রহমান বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতা মোকাবিলা করতে হলে কর্মীদের দক্ষ, যোগ্য ও চরিত্রবান মানুষ হিসেবে গড়ে উঠতে হবে। সমাজের শান্তি ও শৃঙ্খলার জন্য আদর্শিক লড়াইয়ের গুরুত্ব তুলে ধরে তিনি টাঙ্গাইল জেলার নেতা-কর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। কর্মশালায় অংশগ্রহণকারী নতুন সদস্যরা অত্যন্ত মনোযোগের সাথে এই আলোচনা শোনেন এবং সংগঠনের লক্ষ্য বাস্তবায়নে কাজ করার অঙ্গীকার করেন।