Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / খুলনা / চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

August 25, 2025 07:26:42 PM   অনলাইন ডেস্ক
চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের কর্মী সম্মেলন অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা প্রতিনিধি:
চুয়াডাঙ্গায় হেযবুত তওহীদের এক বর্ণাঢ্য কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকাল ১০টায় চুয়াডাঙ্গার চেম্বার ভবন মিলনায়তনে “চলমান সংকট নিরসনে তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থার বিকল্প নেই” শীর্ষক এই সম্মেলনের আয়োজন করা হয়।

চুয়াডাঙ্গা জেলা হেযবুত তওহীদের সভাপতি মো. জুয়েল রানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মো. নিজাম উদ্দীন।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দীন বলেন, মানব জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য যুগে যুগে বিভিন্ন মানব রচিত তন্ত্র-মন্ত্র প্রয়োগ করা হলেও তা স্থায়ী সমাধান দিতে পারেনি। বরং দিন দিন সমাজে অন্যায়, অশান্তি ও নৈরাজ্য বেড়েই চলেছে।

Screenshot_3-135
তিনি বলেন, একমাত্র আল্লাহর দেওয়া বিধানই মানুষকে প্রকৃত শান্তির পথে নিয়ে যেতে পারে। আর আল্লাহর দেয়া সেই বিধানের কথাই মানুষের সামনে তুলে ধরছে হেযবুত তওহীদ।

এসময় ব্যক্তি, সমাজ ও রাষ্ট্রজীবনের প্রতিটি অঙ্গনে আল্লাহর বিধান প্রতিষ্ঠার এই সংগ্রামে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান হেযবুত তওহীদের এই কেন্দ্রীয় নেতা।

হেযবুত তওহীদের চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানা সভাপতি আব্দুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হেযবুত তওহীদের যুগ্ম-সাধারণ সম্পাদক তানভীর আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক মো: জসেব উদ্দিন, চুয়াডাঙ্গা জেলা সাধারণ সম্পাদক সাঈদ হোসেন, খুলনা বিভাগীয় নারী বিষয়ক সম্পাদক জেরিন সাইয়ারা, চুয়াডাঙ্গা জেলা নারী বিষয়ক সম্পাদক ডাঃ মার্জিয়া পারভীন প্রমুখ।