Date: March 04, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজধানী / কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: হাজারো ঘর পুড়লেও অক্ষত রইল পবিত্র কোরআন - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: হাজারো ঘর পুড়লেও অক্ষত রইল পবিত্র কোরআন

November 27, 2025 05:44:00 PM   অনলাইন ডেস্ক
কড়াইল বস্তিতে ভয়াবহ আগুন: হাজারো ঘর পুড়লেও অক্ষত রইল পবিত্র কোরআন

কড়াইল বস্তির ভয়াবহ অগ্নিকাণ্ডে হাজারো ঘরবাড়ি পুড়ে ছাই হয়ে গেলেও অলৌকিকভাবে অক্ষত রয়েছে একটি মসজিদ ও পবিত্র কোরআনের কপি—এ দৃশ্য স্থানীয়দের মাঝে গভীর বিস্ময় ও আবেগের সৃষ্টি করেছে। বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় লাগা আগুন মুহূর্তেই চারদিকে ছড়িয়ে পড়ে, ফলে অসংখ্য পরিবার সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়ে। ঘরবাড়ি, দোকানপাট, ফার্নিচার থেকে শুরু করে নিত্যপ্রয়োজনীয় প্রায় সব সামগ্রীই পুড়ে গেছে।

স্থানীয়দের মতে, আগুনের প্রবল ধাক্কা পাশের সবকিছু গ্রাস করলেও মসজিদটি আগুনের মূল প্রবাহ থেকে খানিকটা দূরে থাকায় বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়। চারপাশের এলাকা ধ্বংসস্তূপে পরিণত হলেও মসজিদ ও সেখানে রাখা পবিত্র কোরআনের কপিগুলো অক্ষত অবস্থায় পাওয়া যায়। ঘটনাস্থলে উপস্থিত অনেকেই এটিকে আল্লাহর বিশেষ রহমত বলে মনে করেন।

অগ্নিকাণ্ডের পরপরই স্থানীয় কমিউনিটি ও বিভিন্ন ইসলামিক সংগঠন ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর সহায়তায় এগিয়ে আসে। তারা জরুরি ত্রাণ, আশ্রয় এবং ধর্মীয় সামগ্রীগুলো নিরাপদে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করে। আগুন নিয়ন্ত্রণে এলে অক্ষত কোরআন দেখে বহু মানুষ আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং ঘটনাস্থলে ভিড় করেন।

এদিকে ভয়াবহ এই অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাজারো মানুষের জন্য জরুরি খাদ্য, নিরাপদ আশ্রয়, চিকিৎসা ও দ্রুত পুনর্বাসনের দাবি জোরালো হয়ে উঠেছে। দুর্যোগের এই সময়ে সরকারি-বেসরকারি উদ্যোগে সমন্বিত সহায়তার প্রত্যাশায় দিন পার করছেন ভুক্তভোগীরা।