Date: May 08, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / সিলেট / কমলগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ২৫টি টিউবওয়েল বিতরণ - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

কমলগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ২৫টি টিউবওয়েল বিতরণ

November 27, 2025 08:20:51 PM   অনলাইন ডেস্ক
কমলগঞ্জে সুবিধাবঞ্চিতদের মাঝে ২৫টি টিউবওয়েল বিতরণ

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে নিরাপদ পানির সংকট নিরসনে মানবিক সহায়তা হিসেবে মসজিদ, মাদ্রাসা, প্রতিবন্ধী ও চরম দারিদ্র্যপীড়িত সুবিধাবঞ্চিত পরিবারের মাঝে ২৫টি টিউবওয়েল বিতরণ করা হয়েছে।

কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. আহমেদুজ্জামান আলমের সঞ্চালনায় ও প্রেসক্লাবের সভাপতি আসহাবুজ্জামান শাওনের সভাপতিত্বে আয়োজিত এক অনুষ্ঠানে এসব টিউবওয়েল হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৌহিদুল ইসলাম চৌধুরী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা সদস্য ও জনতা ব্যাংকের সিনিয়র অফিসার আহসান কবির চৌধুরী (রিপন)।

প্রধান অতিথির বক্তব্যে আহসান কবির চৌধুরী বলেন, “আমাদের পরিবার সবসময় এলাকার মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। আমার বড় ভাই হাসান চৌধুরী একজন শিক্ষানুরাগী ও সমাজসেবক হিসেবে বৃহত্তর সিলেট ও লন্ডনে পরিচিত। করোনা মহামারি, বন্যাসহ বিভিন্ন দুর্যোগে আমাদের পরিবারের পক্ষ থেকে ত্রাণ, খাদ্য, গৃহ নির্মাণ, ঔষধ ও শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে। তারই ধারাবাহিকতায় আজ দরিদ্র পরিবারের সুপেয় পানির জন্য এই টিউবওয়েলগুলো বিতরণ করা হলো।”

তিনি আরও ঘোষণা দেন যে, টিউবওয়েল স্থাপন, পরিবহন এবং আশপাশের স্থান পাকাকরণের সম্পূর্ণ খরচও তাদের পরিবারের পক্ষ থেকে বহন করা হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মকবুল আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সালমান আলী, সাবেক পৌর কমিশনার শাকিল আহমদ, ব্যাংকার জাকির হোসেন, ইউপি সদস্য তোফাজ্জল করিম চৌধুরী শ্যামল, সিদ্দিকুর রহমান চৌধুরী, সোহেল চৌধুরী, জিয়া উদ্দিন চৌধুরী পলাশ, লিটন দত্তসহ স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বক্তারা বলেন, গ্রামীণ জনপদে বিশুদ্ধ পানির চাহিদা পূরণে এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, আহসান কবির চৌধুরী (রিপন) ও তার পরিবারের এই মানবিক কার্যক্রম ভবিষ্যতে অব্যাহত থাকবে।