


মৌলভীবাজারের কমলগঞ্জে ‘পথ যেন হয় শান্তির’ স্লোগানকে সামনে রেখে নিরাপদ সড়ক চাই (নিসচা)-এর ৩২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন, র্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
নিসচা কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি ও সাংবাদিক মো. আব্দুস সালামের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাসেল হাসানের সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জাফর মো. মাহফুজুল কবির।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ। তিনি বলেন, “সড়ক দুর্ঘটনা আজ সামাজিক মহামারিতে রূপ নিয়েছে। দুর্ঘটনা রোধে চালক ও যাত্রী উভয়ের সচেতনতা বৃদ্ধি, ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলা এবং যত্রতত্র যানবাহন পার্কিং বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টা থাকলেই নিরাপদ সড়ক গড়ে তোলা সম্ভব।”
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরডিবি’র সভাপতি মো. ছরওয়ার শোকরানা, ডা. এস কে নাহিদ, ইসলামিক ফাউন্ডেশন কমলগঞ্জের পরিচালক ইকবাল হোসেন, মৌলভীবাজার জেলা নির্মাণ শ্রমিক ইউনিয়ন কমলগঞ্জ শাখার সভাপতি মো. আব্দুল করিম, সাধারণ সম্পাদক হোসাইন আহমদ, দপ্তর সম্পাদক আবু শাহিদ, নিসচা কমলগঞ্জ শাখার পৃষ্ঠপোষক আবু বক্কর, পরিবহন শ্রমিক ইউনিয়ন আদমপুর শাখার মো. রিয়াজ মিয়া, সামাজিক সংগঠন ‘বন্ধন’-এর সভাপতি তারেক পাটোয়ারী, কমলগঞ্জ সামাজিক সংগঠন ঐক্য পরিষদের আহ্বায়ক সালেহ আহমদ এবং কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি পিন্টু দেবনাথ প্রমুখ।
এর আগে নিসচা নেতাকর্মী, শিক্ষক, বিভিন্ন পেশাজীবী ও সাধারণ মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আয়োজকরা দেশের প্রতিটি সড়ককে নিরাপদ রাখতে সকলের সহযোগিতা কামনা করেন।