


পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।রোববার (২৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। সোমবার সৌদি আরবের স্থানীয় সময় সকালে সেখানে পৌঁছান তিনি।
সৌদি আরবে পৌঁছানোর পর প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা তাকে উষ্ণ অভ্যর্থনা জানান।জানা গেছে, সস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল দেশে ফেরার কথা রয়েছে নাহিদ ইসলামের।
এর আগে ঢাকা ত্যাগের পূর্বে তিনি দেশবাসীর কাছে দোয়া কামনা করেন।