Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / রাজনীতি / নিজেকে শহীদ পরিবারের সন্তান বলে দাবি করেন শফিকুর রহমানের - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

নিজেকে শহীদ পরিবারের সন্তান বলে দাবি করেন শফিকুর রহমানের

March 31, 2026 06:26:57 PM   দেশেরপত্র ডেস্ক
নিজেকে শহীদ পরিবারের সন্তান বলে দাবি করেন শফিকুর রহমানের

জাতীয় সংসদে গণভোট ও জুলাই সনদ নিয়ে আলোচনার শুরুতে নিজেকে শহীদ পরিবারের সন্তান হিসেবে দাবি করেছেন ডা. শফিকুর রহমান

মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে বক্তব্য দিতে গিয়ে তিনি এ দাবি করেন।

ডা. শফিকুর রহমান বলেন, স্বাধীনতার ৫৪ বছর পেরিয়ে গেলেও দেশের মানুষের প্রত্যাশা পুরোপুরি বাস্তবায়িত হয়নি। তিনি উল্লেখ করেন, বিভিন্ন সময়ে সরকার পরিবর্তন হলেও জনগণের প্রত্যাশা অনুযায়ী উন্নয়ন ও ন্যায়বিচার নিশ্চিত করা সম্ভব হয়নি।

স্পিকারের উদ্দেশে তিনি বলেন, “আপনি একজন গর্বিত বীর মুক্তিযোদ্ধা, বীর বিক্রম। আমিও ক্ষুদ্র একটি শহীদ পরিবারের সন্তান। মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন, আমাদের পরিবারের কয়েকজনের রক্ত দিয়ে তাদের সঙ্গে শরিক হওয়ার সৌভাগ্য হয়েছে।”

তিনি আরও বলেন, দেশের স্বাধীনতার পূর্ণ আকাঙ্ক্ষা বাস্তবায়নে এখনো অনেক পথ বাকি রয়েছে।

উল্লেখ্য, এর আগেও বিভিন্ন সময় নিজেকে শহীদ পরিবারের সদস্য হিসেবে পরিচয় দিয়েছেন জামায়াতের এই নেতা। তবে জাতীয় সংসদে এই প্রথমবারের মতো এমন দাবি উত্থাপন করলেন তিনি।