Date: May 14, 2026

দৈনিক দেশেরপত্র

collapse
...
Home / সারাদেশ / রাজশাহী / ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার - দৈনিক দেশেরপত্র - মানবতার কল্যাণে সত্যের প্রকাশ

ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার

April 13, 2026 12:24:17 PM   দেশেরপত্র ডেস্ক
ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার

বগুড়া শহরে নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ জামাই ও শাশুড়িকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।

রোববার (১২ এপ্রিল) দুপুরে শহরের চকসূত্রাপুর হাড্ডিপট্টি এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। অভিযান পরিচালনা করেন ডিবি পুলিশের এসআই ইফতেখারুল ইসলামের নেতৃত্বাধীন একটি দল।

গ্রেপ্তাররা হলেন,  নাহিদ উদ্দীন (৩৮) ও তার শাশুড়ি আমেনা বেগম (৫৫)।

ডিবি সূত্রে জানা গেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে, দীর্ঘদিন ধরে শহর ও আশপাশের এলাকায় মাদকসেবীদের কাছে এসব ট্যাবলেট বিক্রি করে আসছিলেন।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, জেলায় মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হবে।